পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে : নাহিদ

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৭ মে) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তাদের সেই আসল রূপ উন্মোচিত হয়েছে। তারা আসলে কখনোই সংস্কারের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল না। তাই জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এখন এনসিপি-কেই নিতে হবে। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সেখানে কয়েক লাখ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনের পরেও সেখানে সংখ্যালঘু নির্যাতন চলছে। প্রতিবেশী হিসেবে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।’ তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতির পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়েছে। উসকানিতে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি ঘোষণা করেন, ‘আমরা প্রমাণ করে দেব, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সব

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে : নাহিদ
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৭ মে) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের আগে সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তাদের সেই আসল রূপ উন্মোচিত হয়েছে। তারা আসলে কখনোই সংস্কারের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল না। তাই জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এখন এনসিপি-কেই নিতে হবে। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সেখানে কয়েক লাখ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনের পরেও সেখানে সংখ্যালঘু নির্যাতন চলছে। প্রতিবেশী হিসেবে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।’ তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতির পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়েছে। উসকানিতে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি ঘোষণা করেন, ‘আমরা প্রমাণ করে দেব, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে এই বাংলাদেশ।’ নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, এনসিপির পতাকাতলে সবাই যোগ্যতা অনুযায়ী কাজ করবে। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না, কারণ ঐক্যই বর্তমান সংকট মোকাবিলার একমাত্র পথ। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি দেশে হামের প্রকোপ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।  তিনি বলেন, চিকিৎসার অভাবে আর একটি শিশুও যেন মারা না যায়। সরকারকে দ্রুত পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সংসদ এবং রাজপথ উভয় ক্ষেত্রেই এনসিপি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে লড়াই চালিয়ে যাবে। এ সময় চট্টগ্রামে এনসিপিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow