পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডব, শিশুসহ আহত ১০ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পশ্চিমাঞ্চলের জুনাইদ এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। খবর আলজাজিরার। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় সংঘর্ষের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে সূত্র বলছে, তাদের অভিযান আরও জোরদারের পরিকল্পনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসনভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পশ্চিমাঞ্চলের জুনাইদ এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। খবর আলজাজিরার।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় সংঘর্ষের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে সূত্র বলছে, তাদের অভিযান আরও জোরদারের পরিকল্পনা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসনভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তিনি বলেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না; বরং এটি একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
What's Your Reaction?