পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. বাদল হক (৫৯)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন। কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমামবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার তপন সরকার বলেন, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে কেরানীগঞ্জ মডেল থানার ইমামবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাদল হককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বাদল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কেআর/এমএমকে

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. বাদল হক (৫৯)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন। কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমামবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তপন সরকার বলেন, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে কেরানীগঞ্জ মডেল থানার ইমামবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাদল হককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বাদল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow