পাঁচ ব্যাংক একীভূত কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।  একইসঙ্গে ব্যাংকগুলো থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে গভর্নরের কার্যালয়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। একীভূতকরণের আওতায় থাকা পাঁচটি ব্যাংক হলো—ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এ পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। জানা গেছে, বৈঠকে ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা, একীভূতকরণ-পরবর্তী কার্যক্রম এবং গ্রাহকসেবা স্বাভাবিক রাখার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন মোস্তাকুর রহমান। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব পালনকালে দুর্বল ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নেন। বৈঠকে সরকার

পাঁচ ব্যাংক একীভূত কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

একইসঙ্গে ব্যাংকগুলো থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাসও দেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে গভর্নরের কার্যালয়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

একীভূতকরণের আওতায় থাকা পাঁচটি ব্যাংক হলো—ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এ পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা, একীভূতকরণ-পরবর্তী কার্যক্রম এবং গ্রাহকসেবা স্বাভাবিক রাখার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন মোস্তাকুর রহমান। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব পালনকালে দুর্বল ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নেন।

বৈঠকে সরকার ও গভর্নর পরিবর্তনের পর এসব সংস্কারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলে নতুন গভর্নর স্পষ্ট করেন, সংস্কার কার্যক্রম চলবে। এসময় গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে বলে জানান।

তিনি বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে এবং পাঁচ ব্যাংকের আওতাধীন সচল কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। 

এসব কারখানার কোনো বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের বিষয়েও নীতিগত সিদ্ধান্তের কথা জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, গভর্নরের এই অনড় অবস্থানের ফলে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে তৈরি হওয়া সব ধোঁয়াশা দূর হয়েছে।

এর আগে গত রোববার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও একই বার্তা দিয়েছিলেন গভর্নর।

তিনি স্পষ্ট করেন, ব্যাংক খাতের চলমান সংস্কার অব্যাহত থাকবে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে তিনি নতিস্বীকার করবেন না। এ ছাড়া বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow