পাংশায় ভিক্ষুক পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ

রাজবাড়ীর পাংশায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে মূলধারায় আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। কর্মসূচিতে একজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে উপকারভো

পাংশায় ভিক্ষুক পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ

রাজবাড়ীর পাংশায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

তিনি বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে মূলধারায় আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কর্মসূচিতে একজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে উপকারভোগীকে বিকল্প আয়ের উৎসের সঙ্গে সম্পৃক্ত করা হবে, যাতে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow