পাংশা সরকারি হাসপাতালে ৯৬ টি পদ শুন্য জনবল, সংকট চরমে

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা, এক্স রে মেশিন আছে অপারেটর নেই, এ্যাম্বুলেন্স আছে চালক নেই, ধারন ক্ষমতার চেয়ে তিন গুন রোগীর চাপ, হাসপাতালের করিডোরে, বারান্দায় রোগীদের থাকতে হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নতি করা এখন সময়ের দাবী। শনিবার রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের নির্দেশে হাসপাতালটি পরিদর্শন করেন পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, বিএনপি নেতা উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামুল আলম সোরাব, ব্যবসায়ী রুহুল আমিন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মিয়া প্রমুখ। সরে জমিনে পরিদর্শন শেষে তাৎক্ষনিক হাসপাতালের করিডোর ও বারান্দায় এমপির ব্যাক্তিগত অর্থায়নে ফ্যান লাগানো হয়, সেই সাথে বিদ্যমান সমস্যা সমাধানে পর্যায়ক্রমে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করা হয়। এ সময় প্রতিনিধি দলকে হাসপাতালের পক্ষ থেকে জনবল সংকটের কথা বলা হয়, চিকিৎসকসহ বিভিন্ন পদে ৯৬ টি পদ এই হাসপাতালে শুন্য রয়েছে বলে জানান তারা। এমপির প্রতিনিধি দল হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এ সময় নানা সমস্যার কথা বলেন সেই সাথে তা সমাধানে রাজবাড়ী -২ আসনের এমপি

পাংশা সরকারি হাসপাতালে ৯৬ টি পদ শুন্য জনবল, সংকট চরমে

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা, এক্স রে মেশিন আছে অপারেটর নেই, এ্যাম্বুলেন্স আছে চালক নেই, ধারন ক্ষমতার চেয়ে তিন গুন রোগীর চাপ, হাসপাতালের করিডোরে, বারান্দায় রোগীদের থাকতে হচ্ছে। ৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নতি করা এখন সময়ের দাবী।

শনিবার রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের নির্দেশে হাসপাতালটি পরিদর্শন করেন পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, বিএনপি নেতা উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামুল আলম সোরাব, ব্যবসায়ী রুহুল আমিন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মিয়া প্রমুখ।

সরে জমিনে পরিদর্শন শেষে তাৎক্ষনিক হাসপাতালের করিডোর ও বারান্দায় এমপির ব্যাক্তিগত অর্থায়নে ফ্যান লাগানো হয়, সেই সাথে বিদ্যমান সমস্যা সমাধানে পর্যায়ক্রমে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করা হয়।

এ সময় প্রতিনিধি দলকে হাসপাতালের পক্ষ থেকে জনবল সংকটের কথা বলা হয়, চিকিৎসকসহ বিভিন্ন পদে ৯৬ টি পদ এই হাসপাতালে শুন্য রয়েছে বলে জানান তারা।

এমপির প্রতিনিধি দল হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এ সময় নানা সমস্যার কথা বলেন সেই সাথে তা সমাধানে রাজবাড়ী -২ আসনের এমপি হারুন অর রশিদ কাজ করছেন বলেও জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow