পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে। শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা ও মধুপুরের সীমান্তবর্তী রসুলপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পার্শ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। শনিবার বিকেলে শফু সেই টাকা চাইতে গেলে আল আমীনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এসময় আল আমীন শফুর গলা চেপে ধরে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে। শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা ও মধুপুরের সীমান্তবর্তী রসুলপুর বাজারে এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পার্শ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। শনিবার বিকেলে শফু সেই টাকা চাইতে গেলে আল আমীনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এসময় আল আমীন শফুর গলা চেপে ধরে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?