পাকিস্তানকে ধন্যবাদ জানাল বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ। তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাছে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।  শনিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আলোচনার সময় বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি নিয়েও কথা হয় দুই দেশের মধ্যে। এসময় মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে পাকিস্তানের আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টাকে সাধুবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আলোচনায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি; বিশেষ করে শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের বিষয়ে আমি আশাবাদী।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow