পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব পেলেন যিনি

সরকারের সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সরকারের এমন সিদ্ধান্তের পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে আইসিসি। দায়িত্ব দেওয়া হয়েছে দিয়েছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে। রেভস্পোর্টজ-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে আলোচনার দায়িত্ব পেয়েছেন খাজা। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইমরান খাজাকে আইসিসির ভেতরে একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। যিনি সব পক্ষের সঙ্গেই কথা বলতে পারেন। এর আগে ২০১৭ সালে তিনি আইসিসির অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, এই কারণেই পাকিস্তানকে রাজি করানোর দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে। গত রোববার পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য অনুমতি দেওয়া হয়নি। আইএন

পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব পেলেন যিনি

সরকারের সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সরকারের এমন সিদ্ধান্তের পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে আইসিসি। দায়িত্ব দেওয়া হয়েছে দিয়েছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে।

রেভস্পোর্টজ-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে আলোচনার দায়িত্ব পেয়েছেন খাজা।

সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইমরান খাজাকে আইসিসির ভেতরে একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। যিনি সব পক্ষের সঙ্গেই কথা বলতে পারেন। এর আগে ২০১৭ সালে তিনি আইসিসির অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, এই কারণেই পাকিস্তানকে রাজি করানোর দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে।

গত রোববার পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য অনুমতি দেওয়া হয়নি।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow