পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ

পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে অনেকটাই নির্ভার বাংলাদেশ। নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ আউট করেছেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসকে। চতুর্থ দিনের প্রথম সেশনটা তাই বলা চলে ভালোই কাটিয়েছে স্বাগতিকরা। তবে পাকিস্তানও কম রান তোলেনি বোর্ডে। সিলেটে লাঞ্চের আগে পাকিস্তানের বোর্ডে রান ২ উইকেট হারিয়ে ১০১। সবগুলোই এই সেশনের রান। গতকাল তৃতীয় দিন দুই ওভার ব্যাটিং করে কোনো রান যোগ হয়নি সফরকারীদের বোর্ডে। জেতার জন্য এখনও দরকার ৩৩৬ রান। অধিনায়ক শান মাসুদ ৪১ ও বাবর আজম ২৪ রানে অপরাজিত আছেন। ওয়ানডে মেজাজে ব্যাট করছেন মাসুদ। দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ। আজান আওয়াইস পারেননি ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইন

পাকিস্তানের দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ

পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে অনেকটাই নির্ভার বাংলাদেশ। নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ আউট করেছেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসকে। চতুর্থ দিনের প্রথম সেশনটা তাই বলা চলে ভালোই কাটিয়েছে স্বাগতিকরা।

তবে পাকিস্তানও কম রান তোলেনি বোর্ডে। সিলেটে লাঞ্চের আগে পাকিস্তানের বোর্ডে রান ২ উইকেট হারিয়ে ১০১। সবগুলোই এই সেশনের রান। গতকাল তৃতীয় দিন দুই ওভার ব্যাটিং করে কোনো রান যোগ হয়নি সফরকারীদের বোর্ডে।

জেতার জন্য এখনও দরকার ৩৩৬ রান। অধিনায়ক শান মাসুদ ৪১ ও বাবর আজম ২৪ রানে অপরাজিত আছেন। ওয়ানডে মেজাজে ব্যাট করছেন মাসুদ।

দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ।

আজান আওয়াইস পারেননি ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow