পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসহাক দার গত বছর প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি উষ্ণভাবে স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় দার বলেন, তিনি বাংলাদেশ সফরের জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন। ঢাকার নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসহাক দার গত বছর প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি উষ্ণভাবে স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

এ সময় দার বলেন, তিনি বাংলাদেশ সফরের জন্য আগ্রহভরে অপেক্ষা করছেন। ঢাকার নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow