পাকিস্তানের বিপক্ষে নেই, বাংলাদেশ সিরিজেও অনিশ্চিত মার্শ
অ্যাঙ্কেলের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। তার অনুপস্থিতিতে দুর্বল স্কোয়াড নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। আগামী ৩০ মে থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। তবে মার্শ চোটের কারণে দলের সঙ্গে পাকিস্তানে যাননি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে শেষ ম্যাচটিও খেলেননি তিনি। ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর দেশে ফেরেন মার্শ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান সিরিজে মার্শ পুরোপুরি অনুপস্থিত থাকবেন। এছাড়া ৯ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ১৭ জুন শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবং সহ-অধিনায়ক ট্রাভিস হেড আইপিএল প্লে-অফে ব্যস্ত থাকায় পাকিস্তান সফরে নেই। এছাড়া জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। ফলে ইংলিসকে চতুর্থ পছন্দের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে হচ্ছে। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের বিপক
অ্যাঙ্কেলের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। তার অনুপস্থিতিতে দুর্বল স্কোয়াড নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস।
আগামী ৩০ মে থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। তবে মার্শ চোটের কারণে দলের সঙ্গে পাকিস্তানে যাননি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে শেষ ম্যাচটিও খেলেননি তিনি। ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পর দেশে ফেরেন মার্শ।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান সিরিজে মার্শ পুরোপুরি অনুপস্থিত থাকবেন। এছাড়া ৯ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ১৭ জুন শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবং সহ-অধিনায়ক ট্রাভিস হেড আইপিএল প্লে-অফে ব্যস্ত থাকায় পাকিস্তান সফরে নেই। এছাড়া জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। ফলে ইংলিসকে চতুর্থ পছন্দের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে হচ্ছে।
এর আগে ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ইংলিস। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের বিকল্প হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি।
এদিকে কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ারশুইসকে পাকিস্তান সিরিজের দলে রাখা হয়নি, কারণ তারা আইপিএল প্লে-অফে খেলার সম্ভাবনায় ছিলেন। তবে তাদের দল ছিটকে যাওয়ায় কনোলিকে পাকিস্তানে পাঠানোর সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কনোলি, বার্টলেট, ডোয়ারশুইস ও ট্রাভিস হেডকে দলে রাখা হয়েছে। সিরিজটি শুরু হবে ৯ জুন মিরপুরে।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, ম্যাথিউ শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।
এমএমআর
What's Your Reaction?