পাকিস্তানের বয়কট নিয়ে আইসিসিকে সতর্ক করলেন গাভাস্কার
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক মন্তব্য করলেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না এক যুগেরও বেশি সময় ধরে। আন্তর্জাতিক ও মহাদেশীয় আসর ছাড়া দুই দলের মুখোমুখি হওয়ার নজির আপাতত নেই। বাণিজ্যিকভাবে আসর করতেই দুই দলকে রাখা হয় একই গ্রুপে। তবে গাভাস্কারের মতে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ভবিষ্যতে এই প্রবণতায় পরিবর্তন আনতে পারে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘এটাই হয়তো সেই সময়, যখন আইসিসি ড্র যেভাবে হয় সেভাবেই এগিয়ে যাবে এবং আলাদা করে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করবে না।’ সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, ‘আমি জানি কেন এটা শুরু হয়েছিল। ২০০৭ সালে ভারত ও পাকিস্তান একই টুর্নামেন্টে থাকলেও তারা একবারও মুখোমুখি হয়নি, কারণ তারা আলাদা গ্রুপে ছিল এবং দু-দলই দ্রুত ছিটকে যায়। তারপর থেকেই ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করা হয়েছে।’ আইসিসির এই প্রবণতার বিরো
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক মন্তব্য করলেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।
ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না এক যুগেরও বেশি সময় ধরে। আন্তর্জাতিক ও মহাদেশীয় আসর ছাড়া দুই দলের মুখোমুখি হওয়ার নজির আপাতত নেই। বাণিজ্যিকভাবে আসর করতেই দুই দলকে রাখা হয় একই গ্রুপে।
তবে গাভাস্কারের মতে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ভবিষ্যতে এই প্রবণতায় পরিবর্তন আনতে পারে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘এটাই হয়তো সেই সময়, যখন আইসিসি ড্র যেভাবে হয় সেভাবেই এগিয়ে যাবে এবং আলাদা করে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করবে না।’
সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, ‘আমি জানি কেন এটা শুরু হয়েছিল। ২০০৭ সালে ভারত ও পাকিস্তান একই টুর্নামেন্টে থাকলেও তারা একবারও মুখোমুখি হয়নি, কারণ তারা আলাদা গ্রুপে ছিল এবং দু-দলই দ্রুত ছিটকে যায়। তারপর থেকেই ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করা হয়েছে।’
আইসিসির এই প্রবণতার বিরোধিতা করলেও পাকিস্তানকে খোঁচা দিতেও ভ্লে যাননি গাভাস্কার। সাম্প্রতিক সময়ে ভারতের আধিপত্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের দিক থেকে দেখলে, তারা ইতিমধ্যেই দুই পয়েন্ট পেয়ে গেছে। তাদের কিছু নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। এমনিতেও সাম্প্রতিক সময়ে যেভাবে ভারত পাকিস্তানকে হারিয়েছে, তাতে ঘাম ঝরানোর প্রশ্নই ওঠে না। এখন শুধু কয়েকদিন অপেক্ষা করতে হবে, পাকিস্তান সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে, তা জানার জন্য।’
আইএন
What's Your Reaction?