পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন, মোনাজাতে ইরান-ফিলিস্তিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাকিস্তানজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে। দেশটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে লাখো মুসল্লি শান্তি, স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের জন্য বিশেষ দোয়া করেন। ঈদের দিন সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, কোয়েটাসহ দেশের বিভিন্ন শহরে বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে পরিবারগুলো পশু কোরবানি দেন এবং আত্মীয়স্বজন ও দরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেন। খবর জিও নিউজের।  এবারের ঈদুল আজহায় পাকিস্তানজুড়ে বিশেষভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত বন্ধের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়। ঈদের খুতবায় আলেমরা ত্যাগ, ঐক্য ও মানবিকতার শিক্ষা তুলে ধরেন। তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আল

পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন, মোনাজাতে ইরান-ফিলিস্তিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাকিস্তানজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে। দেশটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে লাখো মুসল্লি শান্তি, স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের জন্য বিশেষ দোয়া করেন।

ঈদের দিন সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, কোয়েটাসহ দেশের বিভিন্ন শহরে বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে পরিবারগুলো পশু কোরবানি দেন এবং আত্মীয়স্বজন ও দরিদ্র মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেন। খবর জিও নিউজের। 

এবারের ঈদুল আজহায় পাকিস্তানজুড়ে বিশেষভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত বন্ধের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের খুতবায় আলেমরা ত্যাগ, ঐক্য ও মানবিকতার শিক্ষা তুলে ধরেন। তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান আসিম মুনির দেশটির জনগণ ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ঈদুল আজহা হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ, নিষ্ঠা ও মানবিকতার মহান শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়। তিনি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি ফিলিস্তিন ও ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের নিপীড়িত মুসলমানদের প্রতিও সংহতি প্রকাশ করেন এবং বিশ্বে শান্তি ও সম্প্রীতি কামনা করেন।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, ঈদুল আজহা আল্লাহর প্রতি আনুগত্য, ধৈর্য ও আত্মত্যাগের শিক্ষা দেয়। তিনি বলেন, প্রকৃত সফলতা সম্পদ বা ক্ষমতায় নয় বরং মানবসেবা, সহমর্মিতা ও তাকওয়ায় নিহিত।

তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী উদ্ধৃত করে বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow