পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে নিহতদের নিয়ে নতুন তথ্য

সরাসরি সংঘাতে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান। এ সংঘাতে নিহতদের নিয়ে নতুন তথ্য দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, সাম্প্রতিক অভিযানে ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো  হয়েছে।  পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযানের সময় তালেবানের ৭৪টি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্ট পাকিস্তানি বাহিনী দখলে নিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের ভেতরে এ পর্যন্ত ২৭ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। এর আগে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছিল, সংঘর্ষে তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছে। তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে তালেবান সেনাদের হামলার পর ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সম্প্রতি কয়েক দফায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেঁধেছে। পরে সেটা মীমা

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে নিহতদের নিয়ে নতুন তথ্য

সরাসরি সংঘাতে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান। এ সংঘাতে নিহতদের নিয়ে নতুন তথ্য দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, সাম্প্রতিক অভিযানে ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো  হয়েছে। 

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযানের সময় তালেবানের ৭৪টি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্ট পাকিস্তানি বাহিনী দখলে নিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের ভেতরে এ পর্যন্ত ২৭ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

এর আগে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছিল, সংঘর্ষে তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছে।

তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে তালেবান সেনাদের হামলার পর ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

সম্প্রতি কয়েক দফায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেঁধেছে। পরে সেটা মীমাংসা হয়েছে। তবে এবার কেন আবার সংঘাত বাঁধল তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলোর একটি। এই সীমান্তে প্রায়ই আত্মঘাতী হামলা, বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। দুপক্ষেরই দাবি, পার্বত্য এই সীমান্তে সার্বভৌমত্ব নস্যাতের চক্রান্তকারী সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। এ জন্য প্রায়ই তাদের প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হয়।

শুক্রবার ভোরের আগে গত ২২ ফেব্রুয়ারি আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালায় পাকিস্তান।

আফগান সরকার জানায়, ওই হামলায় অনেকে হতাহত হয়েছেন। এর মধ্যে নারী-শিশুও রয়েছে। তখন ইসলামাবাদ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে।

ওই হামলার কারণ হিসেবে পাকিস্তান জানায়, পাকিস্তানে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর এই অভিযান চালানো হয়েছে। এসব হামলার মধ্যে ১৫ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর বহরে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন।

এরপর ১৬ ফেব্রুয়ারি বাজৌরে নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। তারও আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজাতুল কুবরা মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হন।

পাকিস্তানের দাবি, টিটিপি আফগানিস্তানে থাকা তাদের নেতাদের নির্দেশে পাকিস্তানে সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে।

২২ ফেব্রুয়ারি পাকিস্তানের ওই হামলার জবাবে আফগান তালেবান জানায়, তারা এর জবাবে ‘বড় আকারের’ অভিযান শুরু করেছে। এরপর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সীমান্তে তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, রাত ১২টায় উপ-আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়।

আফগানিস্তানের এই হামলার জবাবে ভোরে কাবুলের পাশাপাশি কান্দাহার ও পাকতিকা এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব। তারা এই অভিযানের নাম দিয়েছে ‘গজব লিল হক’।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, কাবুল, পাকতিকা ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তালেবানের ১৩৩ সদস্য নিহত এবং দুই শতাধিক সদস্য আহত হয়েছেন।

আফগানিস্তানের সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হয়েছে বলেও এক্সে একটি পোস্টে বলেছেন তিনি।

এর আগে গত বছরের অক্টোবরে দুই দেশ সংঘাতে জড়িয়েছিল। তখন উভয় পক্ষের ৭০-এরও বেশি মানুষ নিহত হন। সে সময় তারা যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরে থেকে থেকে সীমান্তে উসকানি ও সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow