‘পাটওয়ারী ভাইয়ের সঙ্গে কথা, ফ্রি কোর্স অফার করলাম’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র সঙ্গে কথা বলার পর তার দলের ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন বলে জানিয়েছেন মেঘনা আলম। তিনি গণ-অধিকার পরিষদ-এর মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, “একটু আগে পাটওয়ারী ভাই ফোন দিলেন, শিগগিরই বাসায় আসবেন জানালেন। ইলেকশনের আগেই আসতেন, কিন্তু মিডিয়া পজিটিভ বিষয়কেও ভিউয়ের জন্য নেগেটিভ করে ফেলে—এই ভয়ে আসেননি বললেন। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সকল প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।” তিনি আরও লেখেন, “আমার কাছে শিখতে চান জানালেন। আমিও এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন আশ্বাস দিলেন। যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির মাঠে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা আর আমার মতো যারা জন্ম থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন, আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন—এই দুই পক্ষের শক্তি এক হলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়া সম্ভব।” মেঘনা আলম আরও লেখেন, “আমার ছোট ভাই পাটওয়ারীর জন্য অনেক স্নেহ। যদি সে জিতলে জামায়াত ক্ষমতায়

‘পাটওয়ারী ভাইয়ের সঙ্গে কথা, ফ্রি কোর্স অফার করলাম’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র সঙ্গে কথা বলার পর তার দলের ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন বলে জানিয়েছেন মেঘনা আলম। তিনি গণ-অধিকার পরিষদ-এর মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, “একটু আগে পাটওয়ারী ভাই ফোন দিলেন, শিগগিরই বাসায় আসবেন জানালেন। ইলেকশনের আগেই আসতেন, কিন্তু মিডিয়া পজিটিভ বিষয়কেও ভিউয়ের জন্য নেগেটিভ করে ফেলে—এই ভয়ে আসেননি বললেন। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সকল প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।”

তিনি আরও লেখেন, “আমার কাছে শিখতে চান জানালেন। আমিও এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন আশ্বাস দিলেন। যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির মাঠে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা আর আমার মতো যারা জন্ম থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন, আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন—এই দুই পক্ষের শক্তি এক হলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়া সম্ভব।”

মেঘনা আলম আরও লেখেন, “আমার ছোট ভাই পাটওয়ারীর জন্য অনেক স্নেহ। যদি সে জিতলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে মেঘনা আলম বিএনপিকে সামনে এগোতে দিয়ে নিজের প্রচারণা ও পোলিং এজেন্ট সরিয়ে নিত—এ কথা জানালাম। যে দল নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে যদি আদর্শের পরিবর্তন হয়, সেটা ভিন্ন বিষয়।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, “মেঘনা আলম বিভেদের, শত্রুতার রাজনীতি চায় না। আল্লাহ আমাদের নিরাপদ রাখুন, দেশ বদলানোর প্রত্যয় যাদের আছে তাদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুন, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সকল রাজনীতিবিদদের আবদ্ধ রাখুন। আমিন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow