পাটক্ষেতে ‘গুপ্তধন’: নেতার জমিতে মিললো বস্তাভরা টাকা

পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযানের মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক তৃণমূল নেতার বাড়ির পাশের পাটক্ষেত থেকে মাটির নিচে পোঁতা অবস্থায় বস্তা ও ব্যাগভর্তি কোটি কোটি রুপি উদ্ধার করেছে পুলিশ। ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে এই ‘গুপ্তধন’ উদ্ধার করা হয়। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা পুলিশ। এরপর তাকে বারাসাত আদালতে হাজির করে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়। পুলিশি জেরার মুখে শেষমেশ ভেঙে পড়েন ওই তৃণমূল নেতা। তিনি স্বীকার করেন, বাদুড়িয়ার বাটুলডাঙ্গা অঞ্চলে তার বাড়ির পাশের একটি পাটক্ষেতে বিপুল পরিমাণ অর্থ মাটি খুঁড়ে লুকিয়ে রাখা হয়েছে। আরও পড়ুন>>বাংলাদেশি পর্যটক না থাকায় জমেনি কলকাতার ঈদবাজারপশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় বিধিনিষেধ, বিপাকে হিন্দু খামারিরাবাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড় অভিযুক্ত চেয়ারম্যানের স্বীকারোক্তির পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ত

পাটক্ষেতে ‘গুপ্তধন’: নেতার জমিতে মিললো বস্তাভরা টাকা

পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযানের মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক তৃণমূল নেতার বাড়ির পাশের পাটক্ষেত থেকে মাটির নিচে পোঁতা অবস্থায় বস্তা ও ব্যাগভর্তি কোটি কোটি রুপি উদ্ধার করেছে পুলিশ। ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে এই ‘গুপ্তধন’ উদ্ধার করা হয়।

দুর্নীতির অভিযোগে এরই মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা পুলিশ। এরপর তাকে বারাসাত আদালতে হাজির করে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়। পুলিশি জেরার মুখে শেষমেশ ভেঙে পড়েন ওই তৃণমূল নেতা। তিনি স্বীকার করেন, বাদুড়িয়ার বাটুলডাঙ্গা অঞ্চলে তার বাড়ির পাশের একটি পাটক্ষেতে বিপুল পরিমাণ অর্থ মাটি খুঁড়ে লুকিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন>>
বাংলাদেশি পর্যটক না থাকায় জমেনি কলকাতার ঈদবাজার

পশ্চিমবঙ্গে গরু কেনাবেচায় বিধিনিষেধ, বিপাকে হিন্দু খামারিরা
বাংলাদেশে ঢুকতে হঠাৎ ভারত সীমান্তে মানুষের ভিড়

অভিযুক্ত চেয়ারম্যানের স্বীকারোক্তির পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাকে নিয়ে ওই পাটক্ষেতে অভিযানে যায়। এলাকাটি নিখুঁতভাবে চিহ্নিত করতে ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হয়। এরপর চেয়ারম্যানের দেখিয়ে দেওয়া জায়গায় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে চারটি ট্রলি ব্যাগ এবং একটি বস্তা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়া সবকয়টি ব্যাগ ও বস্তায় ৫০০ রুপির নোটের বান্ডিল ভরা ছিল। গণনার পর দেখা যায়, সেখান থেকে মোট ২ কোটি ২৪ লাখ রুপি উদ্ধার হয়েছে। এছাড়া ওই চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ আরও ৮০ লাখ রুপি জব্দ করে পুলিশ।

‘উন্নয়ন হয়েছে শুধু চেয়ারম্যানের’

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাদুড়িয়া পৌর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাদুড়িয়াবাসীর কত উন্নয়ন হয়েছে, তা আজ হাতেনাতে দেখা গেল। গরিব মানুষের ত্রিপল, টাকা ও সোনা লুট করে মাঠের মধ্যে গর্ত খুঁড়ে জমিয়ে রেখেছিলেন চেয়ারম্যান সাহেব। উন্নয়ন বাদুড়িয়ার মানুষের হয়নি, হয়েছে শুধু ওনার নিজের।’

তিনি আরও বলেন, ‘নিজেকে বাঁচাতে গরিবের লুট করা টাকা মাঠে পুঁতে রেখেছিলেন তিনি। আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।’

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক জনপ্রতিনিধি ও কাউন্সিলর দুর্নীতির দায়ে গ্রেফতার হচ্ছেন। তবে পাটক্ষেত থেকে ড্রোন উড়িয়ে এভাবে কোটি কোটি রুপি উদ্ধারের ঘটনা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় চাঞ্চল্য তৈরি করেছে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow