পাটুরিয়ায় লঞ্চ সংকটে ভোগান্তিতে ঈদযাত্রীরা

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ফেরিঘাটে লঞ্চ সংকট দেখা দেওয়ায় ঈদে ঘরমুখো যাত্রী পারাপারে ভোগান্তি সৃষ্টি হয়েছে।  মঙ্গলবার (২৬ মে) বেলা ৪টার দিকে এ সংকট সৃষ্টি হয় পাটুরিয়া লঞ্চ ঘাটে।  ঘাটের লঞ্চ কর্তৃপক্ষের ম্যানেজার পান্নালাল নন্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে মোট ৩২ লঞ্চ চলাচল করছে এর মধ্যে পাটুরিয়ায় ১৬ ও আরিচাতে ১৬। যাত্রীর চাপ বেশি হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে নদী পারাপারে সময় বেশি লাগায় এ সংকটের সৃষ্টি হয়েছে।  যাত্রীদের দাবি সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া আদায়সহ ভোগান্তি সৃষ্টির জন্য এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।  বিআইডব্লিউটিএর পাটুরিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আ. রাজ্জাক বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুই দফা লঞ্চ চলাচল বন্ধ থাকায় এবং নদীপারের ক্ষেত্রে সময় বেশি লাগায় এ সংকটের সৃষ্টি হয়েছে। তবে অতিদ্রুত সংকট কেটে যাবে বলে জানান তিনি।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow