পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৬৪) সরকারপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মোহাম্মদ আলী। চিলমারী মডেল থানা পুলিশের ওসি নয়ন কুমার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৬৪) সরকারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মোহাম্মদ আলী।

চিলমারী মডেল থানা পুলিশের ওসি নয়ন কুমার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow