পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুণকে ধাক্কা দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। ঘটনার একদিন পর সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুণ। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারও অবসান হয়েছে। পানিসম্পদ মন্ত্রী এ্যানির সঙ্গে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করেছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। নিজের ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।’ ‘অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ের একটি ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’ উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে মেহেরপুর-১ আসনে লড়েছিলেন। ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও তিনি হেরে গিয়েছেন

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ
খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুণকে ধাক্কা দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। ঘটনার একদিন পর সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুণ। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারও অবসান হয়েছে। পানিসম্পদ মন্ত্রী এ্যানির সঙ্গে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করেছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। নিজের ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।’ ‘অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ের একটি ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’ উল্লেখ্য, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে মেহেরপুর-১ আসনে লড়েছিলেন। ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেলেও তিনি হেরে গিয়েছেন জামায়াতের প্রার্থী তাজউদ্দিন খানের কাছে; তিনি ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow