নবম শ্রেণির স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের নৃশংস অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে আসামি করে থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী দীর্ঘদিন ধরে তালতলা সরকারপাড়া গ্রামে তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। ঘটনার দিন সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যান। এই সুযোগে দুপুর ২টার দিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তরা মেয়েটিকে পার্শ্ববর্তী একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে মুখে কাপড় বেঁধে আটকে রাখে এবং সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এদিকে সন্ধ্যা গড়িয়ে গেলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে তার মা ও নানি বাড়ি ফিরে বি

নবম শ্রেণির স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের নৃশংস অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে আসামি করে থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী দীর্ঘদিন ধরে তালতলা সরকারপাড়া গ্রামে তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। ঘটনার দিন সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যান। এই সুযোগে দুপুর ২টার দিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তরা মেয়েটিকে পার্শ্ববর্তী একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে মুখে কাপড় বেঁধে আটকে রাখে এবং সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এদিকে সন্ধ্যা গড়িয়ে গেলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে তার মা ও নানি বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন এবং ওই রাতেই অভিযুক্ত কাজল ও মুন্নার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—একই এলাকার রবিউল ইসলাম শুকারুর ছেলে কাজল রানা ও বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শওকত আলী সরকার জানান, ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি গ্রহণ করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow