যুক্তরাষ্ট্রে প্রথম বৈঠকে বসছে লেবানন-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্সি। এক বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগটি নিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বৈঠকের মূল লক্ষ্য হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু করা। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের মধ্যে ফোনালাপ হয়। এটিকে দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফোনালাপে যুক্তরাষ্ট্রে অবস্থানরত লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসাও অংশ নেন। আলোচনায় উভয়পক্ষ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি ঘোষণা এবং পরবর্তী আলোচনার সময়সূচি নির্ধারণে একমত হয়েছে। এই বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।  

যুক্তরাষ্ট্রে প্রথম বৈঠকে বসছে লেবানন-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েল। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্সি।

এক বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগটি নিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বৈঠকের মূল লক্ষ্য হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু করা।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের মধ্যে ফোনালাপ হয়। এটিকে দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফোনালাপে যুক্তরাষ্ট্রে অবস্থানরত লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসাও অংশ নেন।

আলোচনায় উভয়পক্ষ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি ঘোষণা এবং পরবর্তী আলোচনার সময়সূচি নির্ধারণে একমত হয়েছে। এই বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow