ক্ষমা চাইলেন বাদশাহ, গাইতে চান বিশেষ গান 

নিজের গাওয়া ‘টাটেরি’ গান ঘিরে অশ্লীল শব্দচয়ন ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে চাপে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। ক্ষোভে ফুঁসতে থাকা জনমত আর কড়া অবস্থানে থাকা জাতীয় মহিলা কমিশনের–এর সামনে মঙ্গলবার (৭ এপ্রিল) সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা চাইতে বাধ্য হন এই তারকা শিল্পী।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুনানি চলাকালীন বাদশা প্যানেলকে আশ্বস্ত করেছেন যে, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এজন্য তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও তিনি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকার করেন। উল্লেখ্য, গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘টাটেরি’ গানটির কথা ও ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, গানটিতে নারীদের অত্যন্ত আপত্তিকর ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে এলে তারা বাদশাহর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এদিকে বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান

ক্ষমা চাইলেন বাদশাহ, গাইতে চান বিশেষ গান 
নিজের গাওয়া ‘টাটেরি’ গান ঘিরে অশ্লীল শব্দচয়ন ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে চাপে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। ক্ষোভে ফুঁসতে থাকা জনমত আর কড়া অবস্থানে থাকা জাতীয় মহিলা কমিশনের–এর সামনে মঙ্গলবার (৭ এপ্রিল) সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা চাইতে বাধ্য হন এই তারকা শিল্পী।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুনানি চলাকালীন বাদশা প্যানেলকে আশ্বস্ত করেছেন যে, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এজন্য তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও তিনি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকার করেন। উল্লেখ্য, গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘টাটেরি’ গানটির কথা ও ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, গানটিতে নারীদের অত্যন্ত আপত্তিকর ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে এলে তারা বাদশাহর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এদিকে বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয় গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র‍্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow