ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলিনগর গ্রামের রমজান মল্লিক, একই থানা জেলার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী। বিভিন্ন সময় অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে। সাজাভোগ শেষে কেরালার একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এই তিন জন বাংলাদেশি ভারতের কেরালা যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের এক বছর সাজা দেয়। সাজা শেষে আজ তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশন এবং পোর্ট থা

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কলিনগর গ্রামের রমজান মল্লিক, একই থানা জেলার গোবিন্দপুর গ্রামের জাবের হোসেন ও আসাদুজ্জামান গাজী। বিভিন্ন সময় অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে।

সাজাভোগ শেষে কেরালার একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হয়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এই তিন জন বাংলাদেশি ভারতের কেরালা যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের এক বছর সাজা দেয়। সাজা শেষে আজ তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশন এবং পোর্ট থানার কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা তিন বাংলাদেশির কাগজপত্রের কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow