পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি তানিম সম্পাদক সানি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে আলফি সানি নির্বাচিত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর এবং নির্বাচন কমিশনার মো. গালিব হাসান। সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মানবজমিন ও জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলফি সানি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন— প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিএম মিকাইল হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব),
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে আলফি সানি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর এবং নির্বাচন কমিশনার মো. গালিব হাসান। সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে মানবজমিন ও জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলফি সানি নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন— প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিএম মিকাইল হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ পদে আহসান হাবিব আতিক (দৈনিক জনকণ্ঠ)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস) ও ভাস্কর চন্দ্র রায় (বুলেটিন বার্তা)।
নবনির্বাচিত নেতারা প্রেস ক্লাবকে আরও সক্রিয়, দায়িত্বশীল ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
What's Your Reaction?