পাম্পে তেল নিতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুরের খানসামায় মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মাসুদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মাসুদ পার্শ্ববর্তী নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন মাসুদ। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তার বোন এসে মরদেহ নিয়ে গেছেন। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর আগে ২৬ মার্চ মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৫০) নামের এক ব্যক্তি

পাম্পে তেল নিতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুরের খানসামায় মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মাসুদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মাসুদ পার্শ্ববর্তী নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন মাসুদ। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তার বোন এসে মরদেহ নিয়ে গেছেন।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

এর আগে ২৬ মার্চ মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৫০) নামের এক ব্যক্তি মারা যান। এছাড়া হাকিমপুরের হিলিতে সাংবাদিকসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow