পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ আগুন, পুড়ে ছাই মোটরসাইকেল

মুন্সিগঞ্জে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি পুড়ে ছাই হলেও চালক ও আরোহী রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পূর্ণিমা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, পেট্রোল পাম্প থেকে তিন লিটার তেল নেওয়ার পরে চালক ইমন মন্ডল (২৯) টাকা পরিশোধ করছিল। এসময় হঠাৎ মোটরসাইকেলটি থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। এরপর পেট্রোল পাম্পের শ্রমিক ও অন্যান্য চালকরা তাড়াহুড়ো করে মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা প্রায় আধাঘণ্টার চেষ্টায় মোটরসাইকেলটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাজাজ কোম্পানির পালসার এনএস মডেলের মোটরসাইকেলটি। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল চালক ইমন মন্ডল (২৯) বলেন, ‌হঠাৎ মোটরসাইকেলটিতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আমার অনেক ক্ষতি

পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ আগুন, পুড়ে ছাই মোটরসাইকেল

মুন্সিগঞ্জে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর হঠাৎ একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি পুড়ে ছাই হলেও চালক ও আরোহী রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পূর্ণিমা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, পেট্রোল পাম্প থেকে তিন লিটার তেল নেওয়ার পরে চালক ইমন মন্ডল (২৯) টাকা পরিশোধ করছিল। এসময় হঠাৎ মোটরসাইকেলটি থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। এরপর পেট্রোল পাম্পের শ্রমিক ও অন্যান্য চালকরা তাড়াহুড়ো করে মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ আগুন, পুড়ে ছাই মোটরসাইকেল

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা প্রায় আধাঘণ্টার চেষ্টায় মোটরসাইকেলটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাজাজ কোম্পানির পালসার এনএস মডেলের মোটরসাইকেলটি।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল চালক ইমন মন্ডল (২৯) বলেন, ‌হঠাৎ মোটরসাইকেলটিতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আমার অনেক ক্ষতি হয়ে গেলো।

আরও পড়ুন: পাম্পে তেল নিতে এসে অসুস্থ হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

ঘটনাটি দুর্ভাগ্যবশত হয়েছে দাবি করে তিনি বলেন, শখের একমাত্র মোটরসাইকেলটি হারিয়ে আমি প্রায় হতভম্ব পরিস্থিতিতে আছি। গতকাল সবশেষ সার্ভিসিং করিয়েছিলাম।

পাম্পে তেল নেওয়ার পর হঠাৎ আগুন, পুড়ে ছাই মোটরসাইকেল

পূর্ণিমা ফিলিং স্টেশনের ম্যানেজার সাইফুল ইসলাম চানু বলেন, মোটরসাইকেলটি থেকে ধোঁয়া বের হওয়ার সময় আমাদের পেট্রোল পাম্পের লোকজন দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে আমরা সতর্ক থাকায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে মোটরসাইকেলটি ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলটির ইঞ্জিনের ওভার হিটিং অথবা ইলেকট্রিক ওয়্যারিংয়ের ব্যাটারি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

শুভ ঘোষ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow