পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান জানাল ইরান

পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না এবং আঞ্চলিক অস্থিতিশীলতাও চায় না। রোববার (২৪ মে) এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের আগে ঘোষণা করেছিলাম এবং এখনো সেই অবস্থান পুনর্ব্যক্ত করছি। আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে, আমরা পারমাণবিক অস্ত্র চাই না। তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা চায় না। বরং বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন দেখা ইসরায়েলি শাসনই এই অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তবে একইসঙ্গে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের আলোচকরা কোনো অবস্থাতেই দেশের মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপস করবেন না। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে ৪০০ কিলোগ্রামেরও বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা এমন পর্যায়ে সমৃদ্ধ করা হয়েছে যে প্রযুক্তিগতভাবে এটি অস্ত্র তৈরির উপযোগী হতে আর মাত্র একটি ছোট পদক্ষেপ দূরে। তাদের মতে, এটিকে আরও সমৃদ্ধ করা হলে ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য তা যথেষ্ট। এদিকে পাকিস্তান ইরান

পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান জানাল ইরান

পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না এবং আঞ্চলিক অস্থিতিশীলতাও চায় না।

রোববার (২৪ মে) এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের আগে ঘোষণা করেছিলাম এবং এখনো সেই অবস্থান পুনর্ব্যক্ত করছি। আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে, আমরা পারমাণবিক অস্ত্র চাই না।

তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা চায় না। বরং বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন দেখা ইসরায়েলি শাসনই এই অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়।

তবে একইসঙ্গে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের আলোচকরা কোনো অবস্থাতেই দেশের মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপস করবেন না।

যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে ৪০০ কিলোগ্রামেরও বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা এমন পর্যায়ে সমৃদ্ধ করা হয়েছে যে প্রযুক্তিগতভাবে এটি অস্ত্র তৈরির উপযোগী হতে আর মাত্র একটি ছোট পদক্ষেপ দূরে। তাদের মতে, এটিকে আরও সমৃদ্ধ করা হলে ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য তা যথেষ্ট।

এদিকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।

তেহরান, ওয়াশিংটন এবং ইসলামাবাদের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ চলছে। এটি সম্পন্ন হলে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে পরবর্তী আলোচনার পথ সুগম হবে।

সূত্র : ইরনা নিউজ ও টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow