পারমাণবিক ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, স্বর্ণ কেনায় সতর্ক বিনিয়োগকারীরা
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হয়েছে। এর আগেই বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদন অনুযায়ী, স্পট গোল্ডের দাম যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে (১৪১৯ জিএমটি) ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৬৫.৭৭ ডলারে দাঁড়ায়। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৮২.১০ ডলারে লেনদেন হয়। বিনিয়োগকারীরা জেনেভায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা কমতে পারে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হয়েছে। এর আগেই বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, স্পট গোল্ডের দাম যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে (১৪১৯ জিএমটি) ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৬৫.৭৭ ডলারে দাঁড়ায়।
এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৮২.১০ ডলারে লেনদেন হয়।
বিনিয়োগকারীরা জেনেভায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা কমতে পারে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
What's Your Reaction?