পার্থ প্রতীম রায়ের নতুন গান 'ভালোবাসি বলতে চাই'

সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় আরও একটি নতুন গান তিনি প্রকাশ করেছেন। শিরোনাম 'ভালোবাসি বলতে চাই' । ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই নতুন এ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (PPR MUSIC)। শিল্পী জানান, আগামী সপ্তাহে গানটি তার ভেরিফাইড ফেসবুক পেজ (Partha Protim Roy)-এ অবমুক্ত করা হবে।  ​গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই দিয়েছেন পার্থ প্রতীম রায়।  পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হওয়া সত্ত্বেও সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি এই গানটি তৈরি করেছেন। প্রেমের অনুভূতি, অপেক্ষা আর সাহসের গল্প নিয়ে তৈরি এই গানটি বসন্তের প্রেমময় আবহে প্রকাশ পেয়েছে। ​নিজের নতুন এই সৃষ্টি নিয়ে পার্থ প্রতীম রায় বলেন, 'এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। আইটি সেক্টরে কাজের ব্যস্ততার মাঝেও আমি এই গানে সেই সহজ ও গভীর অনুভূতির সুর বেঁধেছি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা

পার্থ প্রতীম রায়ের নতুন গান 'ভালোবাসি বলতে চাই'

সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় আরও একটি নতুন গান তিনি প্রকাশ করেছেন। শিরোনাম 'ভালোবাসি বলতে চাই' । ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই নতুন এ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (PPR MUSIC)। শিল্পী জানান, আগামী সপ্তাহে গানটি তার ভেরিফাইড ফেসবুক পেজ (Partha Protim Roy)-এ অবমুক্ত করা হবে। 
​গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই দিয়েছেন পার্থ প্রতীম রায়।  পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হওয়া সত্ত্বেও সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি এই গানটি তৈরি করেছেন। প্রেমের অনুভূতি, অপেক্ষা আর সাহসের গল্প নিয়ে তৈরি এই গানটি বসন্তের প্রেমময় আবহে প্রকাশ পেয়েছে।
​নিজের নতুন এই সৃষ্টি নিয়ে পার্থ প্রতীম রায় বলেন, 'এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। আইটি সেক্টরে কাজের ব্যস্ততার মাঝেও আমি এই গানে সেই সহজ ও গভীর অনুভূতির সুর বেঁধেছি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।'
​গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান। অভিনয়ে আছেন মামুন খান, সুষ্মিতা ও স্বয়ং পার্থ প্রতীম রায়। অভিনয়ের ক্ষেত্রে এটাই তার প্রথম অংশগ্রহণ। ​ভালোবাসা দিবসে প্রকাশিত এই গান ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। পার্থ প্রতীম রায়ের ভাষায়, 'এই বসন্তে প্রতিটি ভালোবাসাই যেন নতুন করে ভাষা খুঁজে পায়।' 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow