পালিত বলির মহিষে প্রাণ গেল কৃষকের
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ গোয়ালের বলি মহিষের হামলায় তোফাজ্জেল মোল্লা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাকামইয়া ইউপির গামুরবুনিয়া গ্রামের গামুরবুনিয়া বিলে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাজাহান মোল্লার ছেলে। নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম কালবেলাকে জানান, তাদের গোয়ালে ৮টি মহিষ পালন করেন তারা। এরমধ্যে একটি বলি মহিষও রয়েছে। দুর্ঘটনার সময় তার ভাসুর বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বলি মহিষটি তোফাজ্জেল মোল্লাকে আক্রমাত্মক হয়ে হামলা চালায়। হামলার সময় আসেপাশে কোনো লোকজন না থাকায় তাকে কেউ উদ্ধার করতে পারেননি। ফলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর ফকির কালবেলাকে বলেন, নিজ গোয়ালে পালিত বলি মহিষের আক্রমণেই তোফাজ্জেলের মৃত্যু হয়েছে। তোফাজ্জেলের শরীরে একাধিক স্থানে মহিষের সিংয়ের আঘাতের বড় বড় ক্ষত চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই পাশে খাঁচায় ভয়াবহ কাটা দাগ দেখা গেছে। তিনি জানান, ধারণা করা হচ্ছে হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে অন্য কৃষকরা বিলে গরু আনতে গিয়ে তাকে মৃত অবস্থায়
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ গোয়ালের বলি মহিষের হামলায় তোফাজ্জেল মোল্লা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাকামইয়া ইউপির গামুরবুনিয়া গ্রামের গামুরবুনিয়া বিলে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল মোল্লা ওই গ্রামের শাজাহান মোল্লার ছেলে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম কালবেলাকে জানান, তাদের গোয়ালে ৮টি মহিষ পালন করেন তারা। এরমধ্যে একটি বলি মহিষও রয়েছে। দুর্ঘটনার সময় তার ভাসুর বিল থেকে মহিষের পাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বলি মহিষটি তোফাজ্জেল মোল্লাকে আক্রমাত্মক হয়ে হামলা চালায়। হামলার সময় আসেপাশে কোনো লোকজন না থাকায় তাকে কেউ উদ্ধার করতে পারেননি। ফলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর ফকির কালবেলাকে বলেন, নিজ গোয়ালে পালিত বলি মহিষের আক্রমণেই তোফাজ্জেলের মৃত্যু হয়েছে। তোফাজ্জেলের শরীরে একাধিক স্থানে মহিষের সিংয়ের আঘাতের বড় বড় ক্ষত চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই পাশে খাঁচায় ভয়াবহ কাটা দাগ দেখা গেছে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে অন্য কৃষকরা বিলে গরু আনতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে স্বজনদের ডাকেন।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, নিজের পালিত মহিষের হামলায় কৃষক তোফাজ্জেল মোল্লার মৃত্যু হয়েছে; এটা আমরা নিশ্চিত হতে পেরেছি। তার আনুমানিক বয়স ৪০। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
What's Your Reaction?