পাল্টা হামলা চালালে বড় ক্ষতি হবে তেহরানের : সৌদি

ইরান আরব দেশগুলোর ওপর হামলা চালিয়ে গেলে তাকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে হবে, এমন কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। সোমবার দেওয়া এক বিবৃতিতে এই বার্তা দেয় সৌদি সরকার। এই সতর্কবার্তার পেছনে রয়েছে সৌদি আরবের বিশাল শায়বা তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা। নতুন এই হামলার পর তেহরানের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করেছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন যে, ইরান উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা বন্ধ করেছে। তবে বাস্তবে সেই ঘোষণা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছে সৌদি আরব। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের বক্তব্যের সময় কিংবা তার পরেও হামলা বন্ধ করার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং ভিত্তিহীন অজুহাতে ইরান তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ আরও বলেছে, এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow