জয়পুরহাটে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার বিকেলে শহরের মাছুয়া বাজার ও রেলগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।তিনি জানান, চলমান প্রেক্ষাপটকে ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও জানান, বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

জয়পুরহাটে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের মাছুয়া বাজার ও রেলগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চলমান প্রেক্ষাপটকে ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow