পাশে থাকার বার্তা দিয়ে তারেক রহমানকে অভিনন্দন নরেন্দ্র মোদির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা জানান তিনি। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।” তিনি আরও বলেন, “ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।” বিশ্লেষকদের মতে, ভারত-এর প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা দুই দেশের মধ্যে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইতিবাচক ইঙ্গিত বহন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

পাশে থাকার বার্তা দিয়ে তারেক রহমানকে অভিনন্দন নরেন্দ্র মোদির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা জানান তিনি।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।”

বিশ্লেষকদের মতে, ভারত-এর প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা দুই দেশের মধ্যে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইতিবাচক ইঙ্গিত বহন করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow