পাহাড়ে পাওয়া মরদেহ ওমানফেরত যুবকের, জবাই করে হত্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, নিহত ওমর ফারুক (২৫) চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো. ওসমানের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওমর ফারুক ওমানে ছিলেন। চার বছর আগে দেশে ফিরেছেন। ওমর ফারুকের ভাই মো. রাকিব বলেন, গত ২ জুন দিবাগত রাত ১টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আরও পড়ুনবোয়ালখালীর পাহাড়ে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাত দুটো পিঠমোড়া এবং পা দুটো বাঁধা অবস্থায় পড়েছিল ওমর ফারুকের মরদেহ। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমডিআইএইচ/ইএ

পাহাড়ে পাওয়া মরদেহ ওমানফেরত যুবকের, জবাই করে হত্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, নিহত ওমর ফারুক (২৫) চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো. ওসমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওমর ফারুক ওমানে ছিলেন। চার বছর আগে দেশে ফিরেছেন।

ওমর ফারুকের ভাই মো. রাকিব বলেন, গত ২ জুন দিবাগত রাত ১টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন
বোয়ালখালীর পাহাড়ে পড়েছিল হাত-পা বাঁধা মরদেহ

শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাত দুটো পিঠমোড়া এবং পা দুটো বাঁধা অবস্থায় পড়েছিল ওমর ফারুকের মরদেহ। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow