পিইসি-জেএসসি পরীক্ষা ফের চালু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আরও পড়ুনএইচএসসি পরীক্ষার সময়সূচি এ সপ্তাহে প্রকাশ করা হবে নকল ধরতে হেলিকপ্টার নয়, গাড়িতে করেই মানিকগঞ্জে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সময়ে এ দুটি পরীক্ষা ছিল না। মাঝে যারা সরকারে ছিলেন, তারা এটা চালু করেছিলেন। সেসময় নিশ্চয় স্টেক হোল্ডারদের (অংশীজন) সঙ্গে পরামর্শ করে পিএসসি-জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অংশীজনরাই আবার বাতিলের পক্ষে সুপারিশ করেছেন। অর্থাৎ যারা পরীক্ষা চেয়েছিলেন, তারাই বাতিল করেছেন। এটি পরীক্ষিত। এ নিয়ে আর ভাবা উচিত হবে না। এএএইচ/কেএসআর
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার সময়সূচি এ সপ্তাহে প্রকাশ করা হবে
নকল ধরতে হেলিকপ্টার নয়, গাড়িতে করেই মানিকগঞ্জে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সময়ে এ দুটি পরীক্ষা ছিল না। মাঝে যারা সরকারে ছিলেন, তারা এটা চালু করেছিলেন। সেসময় নিশ্চয় স্টেক হোল্ডারদের (অংশীজন) সঙ্গে পরামর্শ করে পিএসসি-জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অংশীজনরাই আবার বাতিলের পক্ষে সুপারিশ করেছেন। অর্থাৎ যারা পরীক্ষা চেয়েছিলেন, তারাই বাতিল করেছেন। এটি পরীক্ষিত। এ নিয়ে আর ভাবা উচিত হবে না।
এএএইচ/কেএসআর
What's Your Reaction?