পিএসএলে আবারও মোস্তাফিজের ম্যাজিক, লাহোরের নাটকীয় হার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। তবে আরও একবার বল হাতে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ২০ রান খরচায় ১ উইকেট শিকার করেন টাইগারদের এই কাটার মাস্টার।  লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে লাহোর। দুই ওপেনারের ওপেনিং জুটিতে এসেছে মাত্র ৩ রান। ২ বলে ১ রান করে বিদায় নেন ফখর জামান। টিকে থাকা মোহাম্মদ নাঈম ১২ বলে করেন ১৩ রান। তিনে নেমে দলের হাল ধরেন আব্দুল্লাহ শফিক। কার্যকরী ব্যাটিংয়ে ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন শফিক। দলের ৫৬ রানের মাথাতেই থামেন শফিক। পরের ওভারেই বিদায় নেন ইমন। ১২ বলে ১২ রান করেছেন পারভেজ ইমন। বাকিরা কমবেশি ধুঁকেছেন। ৩০ বলে ২৮ রান করেছেন হাসিবউল্লাহ খান। এছাড়া সিকান্দার রাজা ২১ বলে করেন ১৯ রান। লেজের দিকের পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে লাহোর কালান্দার্স। একদম শেষ দিকে ব্যাটিংয়ে নামা মোস্তাফিজুর রহমান ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। করাচি কিংসের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মঈন আলী, মীর হামজা এবং অ্যাডাম জ

পিএসএলে আবারও মোস্তাফিজের ম্যাজিক, লাহোরের নাটকীয় হার
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। তবে আরও একবার বল হাতে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ২০ রান খরচায় ১ উইকেট শিকার করেন টাইগারদের এই কাটার মাস্টার।  লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে লাহোর। দুই ওপেনারের ওপেনিং জুটিতে এসেছে মাত্র ৩ রান। ২ বলে ১ রান করে বিদায় নেন ফখর জামান। টিকে থাকা মোহাম্মদ নাঈম ১২ বলে করেন ১৩ রান। তিনে নেমে দলের হাল ধরেন আব্দুল্লাহ শফিক। কার্যকরী ব্যাটিংয়ে ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন শফিক। দলের ৫৬ রানের মাথাতেই থামেন শফিক। পরের ওভারেই বিদায় নেন ইমন। ১২ বলে ১২ রান করেছেন পারভেজ ইমন। বাকিরা কমবেশি ধুঁকেছেন। ৩০ বলে ২৮ রান করেছেন হাসিবউল্লাহ খান। এছাড়া সিকান্দার রাজা ২১ বলে করেন ১৯ রান। লেজের দিকের পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে লাহোর কালান্দার্স। একদম শেষ দিকে ব্যাটিংয়ে নামা মোস্তাফিজুর রহমান ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন। করাচি কিংসের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মঈন আলী, মীর হামজা এবং অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট নেন হাসান আলী, সালমান আঘা এবং আব্বাস আফ্রিদি। জবাব দিতে নেমে শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে ফেলে করাচি কিংস। দলের ১০ রানের মাথাতে ৯ বলে ৮ রান করে বিদায় নেন ওয়ার্নার। তিনে নামা সালমান আলী আঘাও ফিরিয়েছেন একই ওভারে। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। দুজনকেই ফিরিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। পাওয়ারপ্লেটা ভালো যায়নি করাচির। জোড়া উইকেট হারিয়ে মোহাম্মদ ওয়াসিম এবং সাদ বেগ মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান তোলে করাচি কিংস। পাওয়ারপ্লে শেষে কিছুটা আগ্রাসী ব্যাটিং চালান সাদ এবং ওয়াসিম। ৮ম ওভারে বোলিংয়ে আসেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এসে প্রথম ওভারেই তুলেছেন উইকেট, ফিরিয়ে দেন সাদ বেগকে। প্রথম ওভারে মাত্র ১ রান দেন ফিজ, নেন ১ উইকেট। দলের ৩৯ রানের মাথাতে ২১ বলে ১৯ রান করে বিদায় নেন সাদ। ১১তম ওভারে বোলিংয়ে ফেরেন ফিজ। রান দিয়েছেন ৫, এবারে উইকেট মেলেনি। ১৭তম ওভারে এসে ৫ রান দেন মোস্তাফিজ। ১৯তম ওভারে এসে দিয়েছেন ৯ রান। সব মিলে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। মোহাম্মদ ওয়াসিম ৩৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। মঈন আলী ২১ বলে করেছেন ১৮ রান। শেষ দিকে আজম খান এবং খুশদিল শাহ টিকে ছিলেন। শেষ ওভারে জয়ের জন্য করাচির দরকার ছিল ১৪ রান। বোলিংয়ে আসেন হারিস রউফ। শুরুতেই বলের আকৃতি পরিবর্তনের জন্য ৫ রান পেনাল্টি করা হয় লাহোরকে, রান যোগ হয় করাচির দলের রানের সাথে। সমীকরণ চলে আসে ৬ বলে ৯ রানে। প্রথম বলেই খুশদিল শাহকে ফিরিয়ে দেন হারিস। বাউন্ডারিতে দারুণ এক ক্যাচ নেন সিকান্দার রাজা। ৫ বলে দরকার ৯ রান। পরের বল হয়েছে ওয়াইড। ৫ বলে দরকার ৮ রান। ক্রিজে নেমেই দারুণ এক চার মেরে সমীকরণ ৪ বলে ৪ রানে নিয়ে আসেন আব্বাস আফ্রিদি। পরের বলেই দারুণ এক ছক্কা, সেখানেই শেষ ম্যাচ। লো স্কোরিং থ্রিলারে ৪ উইকেটে জিতেছে করাচি কিংস। লাহোরের হয়ে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ১ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। হারিস রউফও নেন ১ উইকেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow