পিএসএলে আরও এক বাংলাদেশির অভিষেক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ অভিষেক ঘটল শরিফুল ইসলামের। দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি। এই ম্যাচে পেশোয়ারের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল। অবশ্য এই ম্যাচে খেলছেন আরও এক বাংলাদেশি। রাওয়ালপিন্ডির একাদশে আছেন বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেন। লাহোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভার করার জন্য শরিফুলের হাতে বল তুলে দেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। এই ওভারে ইয়াসির খান একটি ছয় হাাঁকালেও মাত্র ৭ রানই খরচ করেন শরিফুল। আর প্রথম স্পেলের দ্বিতীয় ওভারে তিনি দেন ৮ রান। পাননি কোনো উইকেট। এবার পিএসএলে খেলতে গেছেন বাংলাদেশের মোট ছয় ক্রিকেটার। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই অভিষেক হয় পারভেজ হোসেন ইমনের। পেশোয়ার জালমিতে আছেন মোট তিন বাংলাদেশি ক্রিকেটার। শরিফুল একাদশে পেলেও নিজেদের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি ওপেনার তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow