পিকআপে ট্রেনের ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম রুটে যোগাযোগ ব্যাহত
চট্টগ্রামের মিরসরাইয়ে বালুভর্তি পিকআপের সঙ্গে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামমুখি লেনে ট্রেন চলাচল বন্ধ আছে। চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় ক্রসিং সড়ক পার হওয়ার সময় একটি বালুভর্তি পিকআপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে এলে পিকআপে থাকা চালক-হেলপার দ্রুত নেমে পড়েন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই পিকআপের ধাক্কা লাগে। এতে মানুষের কোনো ক্ষতি হয়নি। ট্রেনের সঙ্গে ট্রাকটি আটকে থাকায় তা এখনও সরানো সম্ভব হয়নি। সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরাতে কাজ চলছে। এম মাঈন উদ্দিন/এফএ/
চট্টগ্রামের মিরসরাইয়ে বালুভর্তি পিকআপের সঙ্গে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামমুখি লেনে ট্রেন চলাচল বন্ধ আছে। চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় ক্রসিং সড়ক পার হওয়ার সময় একটি বালুভর্তি পিকআপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে এলে পিকআপে থাকা চালক-হেলপার দ্রুত নেমে পড়েন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।
চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই পিকআপের ধাক্কা লাগে। এতে মানুষের কোনো ক্ষতি হয়নি। ট্রেনের সঙ্গে ট্রাকটি আটকে থাকায় তা এখনও সরানো সম্ভব হয়নি। সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরাতে কাজ চলছে।
এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম
What's Your Reaction?