পিকাবুতে মিলবে এসিআই স্মার্ট টুলসের পণ্য

দেশব্যাপী গ্রাহকদের জন্য মানসম্মত টুলস পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এসিআই স্মার্ট টুলস দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু.কমের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। সোমবার রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান এবং পিকাবু.কমের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড উপস্থিতি আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। এসিআই মোটরস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই স্মার্ট টুলস বর্তমানে ৩০০টিরও বেশি পণ্য নিয়ে বাজারে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে রয়েছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ওয়েট স্কেল, এয়ার কম্প্রেসর এবং বিভিন্ন টুলস অ্যাক্সেসরিজ। উন্নত গুণগত মান, টেকসই পারফরম্যান্স, ব্যবহারবান্ধব নকশা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ব্র্যান্ডটি ইতোমধ্যে পেশাদার কারিগর, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে। নতুন এই

পিকাবুতে মিলবে এসিআই স্মার্ট টুলসের পণ্য

দেশব্যাপী গ্রাহকদের জন্য মানসম্মত টুলস পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে এসিআই স্মার্ট টুলস দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু.কমের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে।

সোমবার রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি সই হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান এবং পিকাবু.কমের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড উপস্থিতি আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এসিআই মোটরস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই স্মার্ট টুলস বর্তমানে ৩০০টিরও বেশি পণ্য নিয়ে বাজারে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে রয়েছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ওয়েট স্কেল, এয়ার কম্প্রেসর এবং বিভিন্ন টুলস অ্যাক্সেসরিজ। উন্নত গুণগত মান, টেকসই পারফরম্যান্স, ব্যবহারবান্ধব নকশা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ব্র্যান্ডটি ইতোমধ্যে পেশাদার কারিগর, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।

নতুন এই অংশীদারিত্বের ফলে এখন সারা দেশের গ্রাহকরা অনলাইনে সহজেই এসিআই স্মার্ট টুলস-এর পণ্য অর্ডার করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে দ্রুত ডেলিভারি ও ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত হবে।

উদ্যোক্তারা মনে করছেন, এই উদ্যোগ ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মে এসিআই স্মার্ট টুলস-এর অবস্থান আরও শক্তিশালী করবে এবং দেশের ই-কমার্স খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow