পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল
গুগলের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ পিক্সেল ওয়াচ ৫ নিয়ে জল্পনা ক্রমেই তুঙ্গে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও একাধিক নির্ভরযোগ্য সূত্রে এর দাম, সাইজ, রং এবং কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য ইতোমধ্যেই সামনে এসেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগের মডেলের মতোই গুগল পিক্সেল ওয়াচ ৫ দুটি ডায়াল সাইজে বাজারে আসতে পারে ৪১ মিমি ও ৪৫ মিমি। ব্যবহারকারীরা ব্লুটুথ + ওয়াই-ফাই এবং ৪জি এলটিই + ওয়াই-ফাই এই দুই ধরনের কানেক্টিভিটি অপশন থেকে পছন্দ করতে পারবেন। কানেক্টিভিটিতে থাকবে আধুনিক সুবিধা সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সার্টিফিকেশন ডেটাবেসেও পিক্সেল ওয়াচ ৫ -এর তথ্য দেখা গেছে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, নতুন ঘড়িটিতে এলটিই, ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তির সমর্থন থাকবে। ফলে স্মার্টফোনের সঙ্গে আরও দ্রুত সংযোগ, ডিজিটাল পেমেন্ট এবং বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা আরও উন্নত হতে পারে। আরও পড়ুন স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা? আগের তুলনায় বাড়তে পারে দাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নতুন ঘড়িটির সম্ভাব্য মূল্য। জানা গেছে, গুগল পিক্সেল ওয়াচ ৫-এর কিছু সংস
গুগলের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ পিক্সেল ওয়াচ ৫ নিয়ে জল্পনা ক্রমেই তুঙ্গে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও একাধিক নির্ভরযোগ্য সূত্রে এর দাম, সাইজ, রং এবং কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য ইতোমধ্যেই সামনে এসেছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগের মডেলের মতোই গুগল পিক্সেল ওয়াচ ৫ দুটি ডায়াল সাইজে বাজারে আসতে পারে ৪১ মিমি ও ৪৫ মিমি। ব্যবহারকারীরা ব্লুটুথ + ওয়াই-ফাই এবং ৪জি এলটিই + ওয়াই-ফাই এই দুই ধরনের কানেক্টিভিটি অপশন থেকে পছন্দ করতে পারবেন।
কানেক্টিভিটিতে থাকবে আধুনিক সুবিধা
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সার্টিফিকেশন ডেটাবেসেও পিক্সেল ওয়াচ ৫ -এর তথ্য দেখা গেছে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, নতুন ঘড়িটিতে এলটিই, ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তির সমর্থন থাকবে। ফলে স্মার্টফোনের সঙ্গে আরও দ্রুত সংযোগ, ডিজিটাল পেমেন্ট এবং বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা আরও উন্নত হতে পারে।
আগের তুলনায় বাড়তে পারে দাম
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নতুন ঘড়িটির সম্ভাব্য মূল্য। জানা গেছে, গুগল পিক্সেল ওয়াচ ৫-এর কিছু সংস্করণের দাম পিক্সেল ওয়াচ ৪-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
৪১ মিমি ব্লুটুথ + ওয়াই-ফাই সংস্করণের সম্ভাব্য দাম হতে পারে ৩৯৯ মার্কিন ডলার। অন্যদিকে একই কানেক্টিভিটির ৪৫ মিমি মডেলের দাম হতে পারে ৪২৯ ডলার। যারা সেলুলার কানেক্টিভিটি চান, তাদের জন্য ৪১ মিমি এলটিই সংস্করণের সম্ভাব্য মূল্য ৪৯৯ ডলার। আর সবচেয়ে প্রিমিয়াম ৪৫ মিমি এলটিই মডেলের দাম পৌঁছাতে পারে ৫২৯ ডলারে।
নতুন স্মার্টওয়াচটি বিভিন্ন আকর্ষণীয় রঙেও পাওয়া যেতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪১ মিমি সংস্করণে অ্যানথ্রাসাইট, পাইরাইট, রোজ গোল্ড এবং সিলভার রঙের বিকল্প থাকতে পারে। অন্যদিকে ৪৫ মিমি মডেলটি ব্ল্যাক, গ্রিন এবং সিলভার-এই তিনটি রঙে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
কবে বাজারে আসতে পারে?
বিভিন্ন প্রতিবেদনের দাবি, মেড বাই গুগল ২০২৬ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে পিক্সেল ওয়াচ ৫ উন্মোচনের পর ২০ আগস্ট থেকে এটি আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হতে পারে।

একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে
What's Your Reaction?
