‘পিছনের দরজা দিয়ে নয়, জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই’

ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, আমরা পিছনের দরজা দিয়ে নয়, জনগণের সরাসরি ভোটে ক্ষমতায় আসতে চাই।  শুক্রবার (০৬ ফেব্রুয়রি) দুপুরে দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজার এলাকায় চঞ্চল মোল্লা ও রফিক মোল্লার আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশ এখন নির্বাচনের পথে, তবে এবারের নির্বাচন এতো সহজ হবে না। কারণ নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। তাই তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খন্দকার আবু আশফাক বলেন, আমরা কেউ ভোট দিয়ে বাড়িতে যাবো না। ভোটের রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবো, ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কুব্বাত বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সংরক্ষিত আসনের এমপি ফাহিমা হোসেন জুবলী, ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিম শিলা, ঢাকা জেলা য

‘পিছনের দরজা দিয়ে নয়, জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই’
ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, আমরা পিছনের দরজা দিয়ে নয়, জনগণের সরাসরি ভোটে ক্ষমতায় আসতে চাই।  শুক্রবার (০৬ ফেব্রুয়রি) দুপুরে দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজার এলাকায় চঞ্চল মোল্লা ও রফিক মোল্লার আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশ এখন নির্বাচনের পথে, তবে এবারের নির্বাচন এতো সহজ হবে না। কারণ নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। তাই তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খন্দকার আবু আশফাক বলেন, আমরা কেউ ভোট দিয়ে বাড়িতে যাবো না। ভোটের রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবো, ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কুব্বাত বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সংরক্ষিত আসনের এমপি ফাহিমা হোসেন জুবলী, ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিম শিলা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারি, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক তানভির আহমেদ সানু মোল্লা, জেলা বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক আতিকুর রহমান সোহান। এসময় আরও বক্তব্য রাখেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক যুগ্ম-আহবায়ক খন্দকার শাহিন মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নুরুল ইসলাম বেপারি, বিশিষ্ট শিল্পপতি জনি শিকদার, ইঞ্জিনিয়ার মেহেবুব কবির, ফারুক প্রেসকার প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow