পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার লিমিটেড। এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটিকে এই অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ দুই বছর দুই মাস পর বর্তমান কমিশনের অধীনে কোনো কোম্পানির কিউআইও অনুমোদন দেওয়া হলো। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়্যাল ফুটওয়্যার বিশ্বের বিভিন্ন দেশে জুতা রপ্তানি করে থাকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জুতা বিক্রেতা প্রতিষ্ঠান ‘রস’-এর কাছেও তারা জুতা সরবরাহ করেছে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য তারা ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মূলত ব্যাংক ঋণ পরিশোধ

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার লিমিটেড। এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটিকে এই অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ দুই বছর দুই মাস পর বর্তমান কমিশনের অধীনে কোনো কোম্পানির কিউআইও অনুমোদন দেওয়া হলো। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়্যাল ফুটওয়্যার বিশ্বের বিভিন্ন দেশে জুতা রপ্তানি করে থাকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জুতা বিক্রেতা প্রতিষ্ঠান ‘রস’-এর কাছেও তারা জুতা সরবরাহ করেছে। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য তারা ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মূলত ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং শেয়ার ইস্যুসংক্রান্ত ব্যয় নির্বাহ করবে।

কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ১৫ টাকা ৭৪ পয়সা। এছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির অর্ধবার্ষিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা।

রয়্যাল ফুটওয়্যারের এই শেয়ার ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং আন্ডাররাইটার হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড।

এদিকে একই সভায় ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর অবসায়নের (অবলুপ্তি) প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন। ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) এই আবেদন করেছিল। সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত এই ফান্ডের মোট মূলধন ১০৪ কোটি ৩২ লাখ টাকা এবং ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow