পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ভাইবোনের
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া আক্তার (৭) ও জুবায়ের মিয়া (৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাতকর্ণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে৷ এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাতকর্ণপাড়া মহল্লার সিএনজি চালক লিটন মিয়ার দুই শিশু সন্তান বাড়ির পেছনের একটি পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পার হওয়ায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাদের ভেসে থাকতে দেখে চিৎকার করেন তারা। পরে আশপাশের লোকজন এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে থেকে মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন করার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা৷ বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শরীফ আহমেদ কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া আক্তার (৭) ও জুবায়ের মিয়া (৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাতকর্ণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাতকর্ণপাড়া মহল্লার সিএনজি চালক লিটন মিয়ার দুই শিশু সন্তান বাড়ির পেছনের একটি পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পার হওয়ায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে তাদের ভেসে থাকতে দেখে চিৎকার করেন তারা। পরে আশপাশের লোকজন এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে থেকে মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন করার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা৷
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শরীফ আহমেদ কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
What's Your Reaction?