পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে এসব ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। সে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। অন্য ঘটনায় নিহত সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রফিকুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা নগরহাওলা গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় জিহাদ। দীর্ঘ সময় জিহাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরপাড়ে জিহাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে জিহাদের মরদেহ তুলে জৈনা বাজারের আল-বারাকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বান্ধবী ও সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় এক কৃষক পুকুর থেকে সুইটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, প
গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।
নিহত জিহাদ উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। সে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। অন্য ঘটনায় নিহত সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা নগরহাওলা গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় জিহাদ। দীর্ঘ সময় জিহাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরপাড়ে জিহাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পুকুর থেকে জিহাদের মরদেহ তুলে জৈনা বাজারের আল-বারাকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বান্ধবী ও সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় এক কৃষক পুকুর থেকে সুইটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয় থানায় কেউ জানায়নি। তিনি বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।
What's Your Reaction?