পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  তারা হলো- সতেরো পাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) ও তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে মাশরাফি ও ফারহান। একপর্যায়ে তারা পুকুরের পাড় থেকে মাঝের দিকে চলে যায়। সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাশরাফির বাবা আশরাফুল ইসলাম পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাশরাফির বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কেউ একজন বলে, তারা দুজন পুকুরে নেমেছে। গিয়ে দেখি মাঝখানে একটি নীল হাফপ্যান্ট ভেসে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি, আমার ছেলে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল কাইয়ুম বলেন, পু

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  তারা হলো- সতেরো পাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) ও তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে মাশরাফি ও ফারহান। একপর্যায়ে তারা পুকুরের পাড় থেকে মাঝের দিকে চলে যায়। সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাশরাফির বাবা আশরাফুল ইসলাম পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাশরাফির বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে কেউ একজন বলে, তারা দুজন পুকুরে নেমেছে। গিয়ে দেখি মাঝখানে একটি নীল হাফপ্যান্ট ভেসে আছে। আমি দৌড়ে গিয়ে দেখি, আমার ছেলে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল কাইয়ুম বলেন, পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, পুলিশ বিষয়টি জানার আগেই তাদের মরদেহ দাফন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow