পশ্চিম তীরে ফিলিস্তিনি অ্যাম্বুলেন্সে বসতিস্থাপনকারীদের হামলা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে বলা হয়, হেবরনের তেল রুমেইদা এলাকা থেকে একজন রোগীকে বহন করার সময় অ্যাম্বুলেন্সটি হামলার শিকার হয়। রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হামলাটি তাদের চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে জরুরি মানবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। সংগঠনটি ঘটনাটিকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তেল রুমেইদা হেবরনের এমন একটি এলাকা, যেখানে ফিলিস্তিনিদের চলাচল দীর্ঘদিন ধরে নানা বিধিনিষেধ ও নিরাপত্তা-সংক্রান্ত বাধার মুখে পড়ে। অতীতেও এই এলাকায় রোগী সরিয়ে নেওয়ার সময় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে বসতিস্থাপনকারীদের হামলা ও বাধা দেওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। সূত্র: আলজাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow