পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর মো. নুরুল ইসলাম (নুরু) সরদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ গত কয়েকদিন ধরে জলবসন্তে (চিকেন পক্স) আক্রান্ত ছিলেন। সংক্রামক এই রোগের কারণে শারীরিক নিরাপত্তার স্বার্থে তিনি তার স্বামীর থেকে আলাদা একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, গত ১২ মে রাতে এই সুযোগ কাজে লাগিয়ে শ্বশুর নুরুল ইসলাম ওই কক্ষে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।