পুরস্কার মঞ্চে ট্রাম্পকে উপেক্ষা করলেন রোমেরো

বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে মাঠের বাইরেও তৈরি হয়েছে আলোচনার নতুন বিষয়। স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো পুরস্কার গ্রহণের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করে এড়িয়ে যান। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় ট্রাম্পের সঙ্গে অন্যরা করমর্দন করলেও কিংবা শুভেচ্ছা বিনিময় করলেও, রোমেরো সরাসরি তার পাশ দিয়ে হেঁটে যান। বিষয়টি ক্যামেরায় ধরা পড়তেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। el cuti romero le negó el saludo a donald trump. pic.twitter.com/bAJhC7Eo3R — make argentina gay again (@makearggayagain) July 19, 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আলোচনার কেন্দ্রে ছিলেন ট্রাম্প। শুধু পদক ও ট্রফি তুলে দিয়েই থেমে থাকেননি তিনি। স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি গ্রহণ করার পরও মঞ্চের মাঝখানে অবস্থান করেন ট্রাম্প। ফলে বিশ্বকাপ

পুরস্কার মঞ্চে ট্রাম্পকে উপেক্ষা করলেন রোমেরো

বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে মাঠের বাইরেও তৈরি হয়েছে আলোচনার নতুন বিষয়। স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো পুরস্কার গ্রহণের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করে এড়িয়ে যান। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় ট্রাম্পের সঙ্গে অন্যরা করমর্দন করলেও কিংবা শুভেচ্ছা বিনিময় করলেও, রোমেরো সরাসরি তার পাশ দিয়ে হেঁটে যান। বিষয়টি ক্যামেরায় ধরা পড়তেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আলোচনার কেন্দ্রে ছিলেন ট্রাম্প। শুধু পদক ও ট্রফি তুলে দিয়েই থেমে থাকেননি তিনি। স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি গ্রহণ করার পরও মঞ্চের মাঝখানে অবস্থান করেন ট্রাম্প। ফলে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত—চ্যাম্পিয়ন দলের প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরার ছবিতেও তাকে দেখা যায়।

এই উপস্থিতি ছিল পূর্বপরিকল্পিত। গত ২৩ জুন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের ট্রফি যৌথভাবে বিজয়ী দলের হাতে তুলে দেবেন তিনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ফাইনালে যেখানে মূলত ফিফা সভাপতিই এই দায়িত্ব পালন করেছিলেন, এবার সেই রীতিতে পরিবর্তন আসে।

তবে ট্রাম্পের মঞ্চে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন, চ্যাম্পিয়ন দলের উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে শুধুমাত্র খেলোয়াড়দেরই কেন্দ্রে থাকা উচিত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য সমর্থক ট্রাম্পের উপস্থিতিকে‘অপ্রয়োজনীয়’ বলেও মন্তব্য করেন।

এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে প্রবেশের সময়ও ট্রাম্পকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। স্টেডিয়ামের বিভিন্ন অংশ থেকে তার উদ্দেশে জোরালো দুয়োধ্বনি শোনা যায়। যদিও কিছু দর্শক করতালিও দেন, তবু পুরো স্টেডিয়ামে সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায় প্রতিবাদের আওয়াজ।

স্পেনের শিরোপা জয়ের আনন্দের মাঝেও তাই বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এবং ক্রিস্তিয়ান রোমেরোর তাকে উপেক্ষা করার ঘটনাই হয়ে ওঠে ফাইনালের অন্যতম আলোচিত অফ-দ্য-ফিল্ড ঘটনা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow