পুরুষের স্মার্ট কার্ডে নারীর ছবি
২০১০ সালের ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্র পান আব্দুল মন্নান। তার কার্ডে নাম, ঠিকানা ও ছবি সঠিক ছিল। কিন্তু সম্প্রতি স্মার্ট কার্ড হাতে পেয়ে তিনি বিস্মিত হয়ে পড়েন। তার নিজের ছবির স্থানে অজ্ঞাত এক নারীর ছবি সংযুক্ত করা হয়েছে। আব্দুল মান্নান ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের ব্রাহ্মণহাট গ্রামের কোরবান আলী হাজীর বাড়ীর বাসিন্দা।
জানা যায়, জাতীয় পরিচয়পত্র প্রদানের সময় তাতে ছবি, ঠিকানা সঠিক ছিল। কিন্তু ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর ইস্যুকৃত স্মার্ট কার্ডে তার ছবির স্থলে এক নারীর ছবি সংযুক্ত করা হয়। স্মার্ট কার্ডে ভিন্ন এক নারীর ছবি সংযুক্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
ভুক্তভোগী আব্দুল মন্নান বলেন, এটা আমার জন্য খুবই বিব্রতকর ও চিন্তার বিষয়। যে-কোনো কাজে আইডি কার্ড দেখাতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত এটি ঠিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আমান উল্লাহ বলেন, আইডি কার্ডে ভুলের কোনো অন্ত নেই। আব্দুল মন্নান আমার ওয়ার্ডের বাসিন্দা। তার আগের আইডি কার্ডে ছবি ঠিক থাকলেও স্মার্ট কার্ডে অন্য এক নারীর ছবি দেও
২০১০ সালের ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্র পান আব্দুল মন্নান। তার কার্ডে নাম, ঠিকানা ও ছবি সঠিক ছিল। কিন্তু সম্প্রতি স্মার্ট কার্ড হাতে পেয়ে তিনি বিস্মিত হয়ে পড়েন। তার নিজের ছবির স্থানে অজ্ঞাত এক নারীর ছবি সংযুক্ত করা হয়েছে। আব্দুল মান্নান ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের ব্রাহ্মণহাট গ্রামের কোরবান আলী হাজীর বাড়ীর বাসিন্দা।
জানা যায়, জাতীয় পরিচয়পত্র প্রদানের সময় তাতে ছবি, ঠিকানা সঠিক ছিল। কিন্তু ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর ইস্যুকৃত স্মার্ট কার্ডে তার ছবির স্থলে এক নারীর ছবি সংযুক্ত করা হয়। স্মার্ট কার্ডে ভিন্ন এক নারীর ছবি সংযুক্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
ভুক্তভোগী আব্দুল মন্নান বলেন, এটা আমার জন্য খুবই বিব্রতকর ও চিন্তার বিষয়। যে-কোনো কাজে আইডি কার্ড দেখাতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত এটি ঠিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আমান উল্লাহ বলেন, আইডি কার্ডে ভুলের কোনো অন্ত নেই। আব্দুল মন্নান আমার ওয়ার্ডের বাসিন্দা। তার আগের আইডি কার্ডে ছবি ঠিক থাকলেও স্মার্ট কার্ডে অন্য এক নারীর ছবি দেওয়া হয়েছে। যা খুবই দুঃখজনক।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এমন ভুল হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। অফিস থেকে ছবি সংগ্রহ করে সার্ভারে আপলোড করে জেলা নির্বাচন অফিসে পাঠানো হবে। আশা করি, আগামী এক মাসের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এ বিষয়কে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা উল্লেখ করে বলেন, সফটওয়্যারের সমস্যার কারণে এ ধরনের ভুলভ্রান্তি হচ্ছে। এ ধরনের সমস্যা সমাধানে নির্বাচন অফিসে আবেদন করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।